মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
আজকের সংবাদ

সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা রেহানা কাশেম প্রায় ১০ লাখ শেয়ার বিক্রি করবেন’

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা রেহানা কাশেম প্রায় ১৬ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করতেই আবারও নতুন করে ১০ লাখ বিক্রির ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা রেহানা কাশেম গত ২৪ সেপ্টেম্বর ১৫ লাখ ৯৬ হাজার ৪৯০টি শেয়ার বিক্রির ঘোষনা দেন। যা বিক্রি সম্পন্ন করেছেন বলে ৫ অক্টোবর জানিয়েছেন। এর ২য় দিনেই আবারও শেয়ার বিক্রির ঘোষনা দিলেন।
রেহানা কাশেমের হাতে ব্যাংকটির ৪৭ লাখ ২৭ হাজার ৫৩৭ টি শেয়ার রয়েছে। এরমধ্য থেকে তিনি ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষনা দিয়েছেন। যা আগামি ৩০ অক্টোবরের মধ্যে পাবলিক মার্কেটে বিক্রি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *