মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
কোম্পানি সংবাদ

সাউথইস্ট ব্যাংকের এর ডিএমডি হিসেবে যোগদান করেছেন মোঃ সেকান্দার-ই-আজম

নিজস্ব প্রতিবেদক: মোঃ সেকান্দার-ই-আজম সাউথইস্ট ব্যাংক পিএলসি এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে ২০ নভেম্বর ২০২৫ তারিখে যোগদান করেছেন। সাউথইস্ট ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন চ্যানেলের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

মোঃ সেকান্দার-ই-আজম ১৯৯৮ সালে ইস্টার্ন ব্যাংক পিএলসি.-এর সিনিয়র অফিসার হিসেবে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তী সময়ে তিনি ব্র্যাক ব্যাংক পিএলসি. এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’তে দায়িত্ব পালন করেন। ২৭ বছরেরও বেশি সময়ের ব্যাংকিং অভিজ্ঞতায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

মোঃ সেকান্দার-ই-আজম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় বি.কম ও এম.কম ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি লন্ডনের লন্ডন গিল্ডহল ইউনিভার্সিটি থেকে কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম-এ বিএসসি সম্পন্ন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *