বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

সাউথইস্ট ব্যাংকের লভ্যাংশ প্রেরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছর শেষে ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত সময়ের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
সমাপ্ত হিসাববছর শেষে ব্যাংকটি ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস শেয়ার বা স্টক লভ্যাংশ। ব্যাংকের ২৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশ অনুমোদন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *