শনিবার, জুলাই ২৫, ২০২৬
এক্সক্লুসিভ

ওয়ালটন উদ্যোক্তার ৩০ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির উদ্যোক্তা পরিচালক এস. এম. আশরাফুল আলমের ঘোষিত ৩০ লাখের বেশি শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য উদ্যোক্তা পরিচালক তার স্ত্রী সোনিয় আক্তারের কাছে ৩০ লাখ ৩০ হাজার শেয়ার হস্তান্তর করেছেন। ডিএসই ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে এ শেয়ার হস্তান্তর করা হয়।
এর আগে গত ২৪ অক্টোবর, ২০২৪ তারিখে আলোচ্য শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *