শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
এক্সক্লুসিভ

সাত প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- এপেক্স ফুটওয়্যার, এমেজেএল বাংলাদেশ, ইনডেক্স এগ্রো, মনোস্পুল পেপার, জেএমআই সিরিঞ্জ, ফার্স্ট ফাইন্যান্স এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পার্পেচুয়াল বন্ড।
এপেক্স ফুটওয়্যার
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়
এমেজেএল বাংলাদেশ
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এ২’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩০ জুন,২০২৩, ২০২৪ এবং ২০২৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩০ জুন,২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
জেএমআই সিরিঞ্জ
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত এবং গত ২১ ডিসেম্বর রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত সময়ের আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘সিসি’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৫’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত ও ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পার্পেচুয়াল বন্ড
প্রতিষ্ঠানটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ-’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩০ জুন,২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত ও ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *