সোমবার, জুলাই ২৭, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে বিএসসি

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র মতে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কোম্পানিটির ২৬ কোটি ৪৪ লাখ ০৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির ১৮ কোটি ৫৮ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সায়হাম কটনের শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- রহিম টেক্সটাইল, শাহজিবাজার পাওয়ার, মুন্নু ফেব্রিক্স, রহিমা ফুড, সিটি ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *