সাপ্তাহিক গেইনারের শীর্ষ দশে লিব্রা ইনফিউশন লিমিটেড
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ দশে লিব্রা ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৫.৯২ শতাংশ বেড়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
আলোচিত সপ্তাহে মোট ১৩ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা প্রতিদিন গড়ে ২ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে রয়েছে দেশবন্ধু পলিমার লিমিটেড। স্টকটি গত সপ্তাহে সর্বোচ্চ দামে ১২.২০ শতাংশ বেড়েছে। সপ্তাহে মোট ৩৮.৯৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা দৈনিক গড়ে ৭ কোটি ৭৯ লাখ টাকা।
তৃতীয় স্থানে রয়েছে মেট্রো স্পিনিং লিমিটেড। স্টক সপ্তাহে সর্বোচ্চ ১১.৫৯ শতাংশ বেড়েছে। সপ্তাহে মোট ৬৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা প্রতিদিন গড়ে ১২ কোটি ৯৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, নাভানা ফার্মাসিউটিক্যালস, জেএমআই হসপিটাল রিকুইজিটস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড।
