বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক দরপতনের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০২ ফেব্রুয়ারি-০৬ ফেব্রুয়ারি) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেডের দর কমেছে ১৭ দশমিক ৪৯ শতাংশ। কোম্পানিটির শেয়ারের মূল্য কমেছে ১৬ টাকা ৬০ পয়সা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মার্কেনটাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারদর কমেছে ৬ দশমিক ৬১ শতাংশ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১ টাকা ৭০ পয়সা। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর কমেছে ৬ দশমিক ৫৮ শতাংশ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৩ টাকা ৬০ পয়সা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গ্লোবাল হেভী কেমিক্যালসে ৬ দশমিক ৬ শতাংশ, পেপার প্রসেসিং অ্যান্ড মিলসের ৫ দশমিক ৭৩ শতাংশ, দুলামিয়া কট্টনের ৫ দশমিক ৪ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৫ শতাংশ, রিয়াল বাংলা সুগার মিলসের ৪ দশমিক ৯৭ শতাংশ, রিয়ালাইন্স ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৮৫ শতাংশ এবং সার্ফ ইন্ডাস্ট্রিজের ৪ দশমিক ৬৫ শতাংশ শেয়ার দর কমেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *