সাপ্তাহিক দর পতনের শীর্ষে এসেছে ইস্টার্ন লুব্রিকেন্টস
বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল। ফলে গেল সপ্তাহে (২১-২৪ ডিসেম্বর) ৪ কর্মদিবস লেনদেন হয়েছে। এই ৪ কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন লুব্রিকেন্টস।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩২.৪৩ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে ইস্টার্ন লুব্রিকেন্টসের ক্লোজিং দর ছিল ২ হাজার ৫০৪ টাকা ২০ পয়সা, যা বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৯২ টাকা ২০ পয়সায়।
গেল সপ্তাহে দ্বিতীয় সর্বোচ্চ দরপতন হয়েছে ফারইস্ট ফাইন্যান্সের। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ১২.১২ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ছিল ৬৬ পয়সা, যা গেল সপ্তাহে কমে দাঁড়িয়েছে ৫৮ পয়সায়।
তৃতীয় স্থানে রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক। প্রতিষ্ঠানটির দর কমেছে ১২ শতাংশ। আগের সপ্তাহে ক্লোজিং দর ছিল ২ টাকা ৫০ পয়সা, যা বিদায়ী সপ্তাহশেষে নেমে এসেছে ২ টাকা ২০ পয়সায়।
চতুর্থ স্থানে রয়েছে সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ড। এর দর কমেছে ৯.৩৩ শতাংশ। আগের সপ্তাহে ক্লোজিং দর ১১ টাকা ৩০ পয়সা, যা সপ্তাহশেষে নেমে দাঁড়িয়েছে ১০ টাকা ২০ পয়সায়
