বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

সপ্তাহ জুড়ে ব্লক মার্কেটে ৭২ কোটি টাকার লেনদেন

বিদায়ী সপ্তাহে (২১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৭২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ৫৭ কোটি ৩৪ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে সিটি জেনারেল ইন্স্যুরেন্স ১০ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্রাক ব্যাংক ৯ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
লভেলো আইসক্রিম ৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মা ৮ কোটি, রেনাটা ৫ কোটি ৯৪ লাখ, রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড ৪ কোটি ৭ লাখ, জিকিউ বলপেন ৩ কোটি ৯৫ লাখ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ৩ কোটি ১০ লাখ, ফাইন ফুডস ২ কোটি ৬১ লাখ, রহিম টেক্সটাইল ১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *