সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ৯ খাতের
পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহজুড়ে অর্থাৎ ২৯ জুন থেকে ৩ জুলাই, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ১২টি খাতের দর বেড়েছে এবং দর কমেছে ৯টি খাতেই। আলোচ্য সপ্তাহে মার্কেট রিটার্ন দাঁড়িয়েছে ১.৩৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সাপ্তাহিক রিটার্নে সবচেয়ে বেশি দর কমেছে মিউচুয়াল বিবিধ খাতের। এই খাতে ২.৩২ শতাংশে দর কমে প্রথম স্থানে অবস্থান করছে। এদিকে সপ্তাহজুড়ে পাট খাতের দর ১.২০, শতাংশ কমে দ্বিতীয় স্থানে এবং সিমেন্ট খাতে ০.৯২, শতাংশ দর কমে তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক রিটার্নে লোকসানে থাকা অন্যান্য খাতগুলোর মধ্যে- টেলিকমিউনিকেশন খাতে ০.৮২, সিরামিক খাতে ০.৭৭, জিবন বীমা খাতে ০.২৬, ওষুধ ও রসায়ন খাতে ০.১১, ট্যানারি খাতে ০.১১ এবং এবং কাগজ ও প্রকাশনা খাতের ০.০৪ শতাংশ দর কমেছে।
