সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১২ খাতে
পুঁজিবাজার প্রেস.কম : বিদায়ী সপ্তাহে অর্থাৎ গত ২৯ জুন থেকে ৩ জুলাই, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে দর বেড়েছে ১২টি খাতের এবং দর কমেছে ৯টি খাতের। আলোচ্য সপ্তাহে মার্কেট রিটার্ন দাঁড়িয়েছে ১.৩৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সাপ্তাহিক রিটার্নে সবচেয়ে বেশি দর বেড়েছে ব্যাংক খাতের। এই খাতে দর বেড়ে ৬.৩০ শতাংশে অবস্থান করছে। এদিকে সপ্তাহজুড়ে আর্থিক খাতের দর ৪.৩০ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং মিউচুয়াল ফান্ড খাতের দর ৩.৪৪ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক রিটার্নে দর বৃদ্ধি পাওয়া অন্যান্য খাতগুলোর মধ্যে- জেনারেল ইন্স্যুরেন্স খাতে ২.৪৭, সেবা ও আবাসন খাতে ১.৬৬, প্রকাশনা খাতে ১.৪৫, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১.৩০, ভ্রমণ ও অবকাশ খাতে ১.২৪, টেক্সটাইল খাতে ০.৯৮, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.৮৮, কর্পোরেট বন্ড খাতে ০.০৭ এবং মিউচুয়াল ফান্ড খাতে ০.০২ শতাংশ দর বেড়েছে।
