সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১০টি খাতে
বিদায়ী সপ্তাহে অর্থাৎ গত ১৬ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত এই ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ১০টি খাতের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে লাইফ ইন্স্যুরেন্স খাতের। এই খাতের দর বেড়েছে ২.৪৯ শতাংশ। এদিকে পাট খাতে ১.৭১ শতাংশ দর বেড়ে দ্বিতীয় স্থানে এবং আইটি খাতের দর ১.৫২ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আলোচ্য সপ্তাহটিতে দর বৃদ্ধি পাওয়া অন্যান্য খাতগুলোর মধ্যে- টেলিকমিউনিকেশনে ১.১১, কাগজ ও প্রকাশনা খাতে ০.৮৩, টেক্সটাইল খাতে ০.৭৬ শতাংশ, সিমেন্ট খাতে ০.৫৮, মিউচুয়াল ফান্ড খাতে ০.২৭, ভ্রমণ ও অবকাশ খাতের দর ০.১৩ এবং ওষুধ ও রসায়ন খাতে ০.০২ শতাংশ দর বেড়েছে।
উল্লেখ, সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ১০টি খাতের দর বাড়লেও কমেছে ১১ খাতের দর। আর মার্কেট রিটার্ন কমেছে ০.১৯ শতাংশ।
