বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক রিটার্নে ১১ খাতেই লোকসান

বিদায়ী সপ্তাহে অর্থাৎ গত ১৬ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ১১ খাতেই লোকসান হয়েছে। আর মার্কেট রিটার্ন কমেছে ০.১৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সাপ্তাহিক রিটার্নে সর্বোচ্চ লোকসানে রয়েছে সিরামিক খাত। এই খাতের দর ২.৪৪ শতাংশ কমেছে। এদিকে আর্থিক খাতে ১.৮৯ শতাংশ দর কমে দ্বিতীয় স্থানে এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে দর ১.৬৬ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া লোকসান হওয়া অন্যান্য খাতগুলোর মধ্যে- বিদ্যুৎ ও জ্বালানি খাতের দর ১.৩৯ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১.৩৭, জেনারেল ইন্স্যুরেন্স খাতের দর ১.৩৪, কর্পোরেশন বন্ডের দর ১.০২, প্রকৌশল খাতে ০.৬৫, ট্যানারি খাতে ০.৫৮, বিবিধ খাতে ০.২৯ এবং ব্যাংক খাতে ০.২২ শতাংশ দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *