সোমবার, জুলাই ২০, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক ৬ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
রংপুর ফাউন্ড্রী লিমিটেড: কোম্পানিটির ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘমেয়াদী “এএ-” এবং স্বল্পমেয়াদে “এসটি-৩” রেটিং করেছে।
কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
সিকদার ইন্স্যুরেন্স: কোম্পানিটির ক্রেডিট রেটিং ARGUS ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (ACRSL) দীর্ঘমেয়াদী “এএ” এবং স্বল্পমেয়াদে “এসটি-২” রেটিং করেছে।
কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
কনফিডেন্স সিমেন্ট: কোম্পানিটির ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (CRAB) কোম্পানির সার্ভিলেন্স এন্টিটি রেটিং “এএ৩” এবং স্বল্পমেয়াদে “এসটি-২” রেটিং করেছে।
কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ: কোম্পানিটির ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (CRISL) দীর্ঘমেয়াদী “এএএ” এবং স্বল্পমেয়াদে “এসটি-১” রেটিং করেছে।
কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ইভিন্স টেক্সটাইল লিমিটেড: কোম্পানিটির ক্রেডিট রেটিং WASO ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড দীর্ঘমেয়াদী “বিবিবি+” এবং স্বল্পমেয়াদে “এসটি-৩” রেটিং করেছে।
কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির ক্রেডিট রেটিং ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর) দীর্ঘমেয়াদী “এ-” এবং স্বল্পমেয়াদে “এসটি-২” রেটিং করেছে।
কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *