বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

বিদেয়ী সপ্তাহে (২৩ ফেব্রুয়ারি-২৭ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ কোম্পানির মাঝে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড় ১৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ০২ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণফোন। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ১১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ২৭ শতাংশ।
সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকস সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ০৬ শতাংশ।
এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো ফু-ওয়াং ফুড, বীচ হ্যাচারি, অগ্নি সিস্টেমস, মিডল্যান্ড ব্যাংক, লাভেলো আইসক্রিম, রবি, সানলাইফ ইনস্যুরেন্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *