বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বীচ হ্যাচারি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বীচ হ্যাচারি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৮ কোটি ৪৫ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.৩৭ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের ১০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৯৮ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা বিএসসি’র ৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৮২ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শাহজিবাজার পাওয়ারের ৮ কোটি ৯৪ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকসের ৮ কোটি ৭৬ লাখ টাকা, ফাইন ফুডের ৮ কোটি ৬৩ লাখ টাকা, এসিআই লিমিটেডের ৭ কোটি ৮৮ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ৬ কোটি ৮ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ৫ কোটি ৭৯ লাখ টাকা এবং লাভেলো আইসক্রীমের ৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *