বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

গেল সপ্তাহে (২৪ ডিসেম্বর-২৮ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৫২ লাখ ৮৩ হাজার ৩৭০টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ১০২ কোটি ৩৪ লাখ ৯০ হাজার টাকা।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১০০ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে। আর ৯২ কোটি ১৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- অলিম্পিক এক্সেসরিজ, খুলনা প্রিন্টিং, সেন্ট্রাল ফার্মা, ইন্ট্রাকো রিফুয়েলিং, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং প্যাসিফিক ডেনিমস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *