শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফু-ওয়াং সিরামিক

পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ রয়েছে ফু-ওয়াং সিরামিক লিমিটেড। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫ কোটি ৫৫ লাখ ০৪ হাজার ৭৬২টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ১৫৯ কোটি ৫২ লাখ ১০ হাজার টাকা।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গোল্ডেন সন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১২৫ কোটি ৩২ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে। আর ১১২ কোটি ১০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ইনফিউশন, এস.এস স্টিল, সেন্ট্রাল ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, বেস্ট হোল্ডিংস, আফতাব অচোমোবাইলস এবং ফরচুন সুজ লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *