বুধবার, জুলাই ২২, ২০২৬
আজকের সংবাদ

সাপ্তাহিক লেনদেনের ২১ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে

বিদায়ী সপ্তাহে (০৭-১১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ হাজার ৭৪৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার প্রায় ২০.৯৬ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে ৩৯৭ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২০.৯৬ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।
দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রবি আজিয়াটার শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৪৪ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৩.৮৭%।
ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যান্যগুলোর – খান ব্রাদার্সের ৩.১৬%, ওরিয়ন ইনফিউশনের ২.৯২%, ব্র্যাক ব্যাংকের ১.৯৩%, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১.৮১%, সিটি ব্যাংকের ১.৬০%, ই-জেনারেশনের ১.৪৬%, ডোমিনেজের ১.৪১%, লাভেলো আইসক্রীমের ১.৪০% ও রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১.৪০% লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *