বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক লেনদেনের ২৫ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে

 বিদায়ী সপ্তাহে (১১-১৫ জানুয়ারী) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৯০০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার প্রায় ২৪.৫৫ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে ৩৮৬ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২৪.৫৫ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।
দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডসের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ১৩ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৩.৬৬%।
ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যান্যগুলোর – স্কয়ার ফার্মার ৩.৪২%, ওরিয়ন ইনফিউশনের ৩.৪০%, সিটি ব্যাংকের ৩.২২%, ডমিনেজের ২.৮৫%, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১.৭৭%, লাভেলো আইসক্রীমের ১.৬৭%, এসিআইয়ের ১.৬৪%, সিমটেক্সের ১.৫১ ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১.৪১% লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *