রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

সিকদার ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ৯৬ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৯ জুন) সিকদার ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ১০ পয়সা বা ৩ দশমিক ৯১ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা খান ব্রাদার্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৭ শতাংশ কমেছে। আর ইউনিটদর ২ দশমিক ৯৪ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

বুধবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডে, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রিং শাইন টেক্সটাইল, প্রিমিয়ার লিজিং, কপারটেক ইন্ডাস্ট্রিজ, প্রাইম টেক্সটাইল এবং জুট স্পিনার্স লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *