সোমবার, জুলাই ২০, ২০২৬
এক্সক্লুসিভ

পুঁজিবাজারে ব্লকে ১৩ কোটি টাকার লেনদেন

ঈদের পরের প্রথম কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৪৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২৫ লাখ ২৭ হাজার ৮০ টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩ কোটি ৫২ লাখ ২০ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৯ জুন) ব্লকে সবচেয়ে বেশি প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ৭০ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেনে হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১ কোটি ৯৫ লাখ ২৭ হাজার শেয়ার লেনদেনে হয়েছে ও তৃতীয় স্থানে শমরিতা হসপিটালের ১ কোটি ৭২ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *