সোমবার, জুলাই ২০, ২০২৬
এক্সক্লুসিভ

অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করলো লিন্ডে বিডি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড দশ টাকার প্রতিটি সাধারন শেয়ারের বিপরীতে ১৫৪ টাকা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেবে। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ৩১ অক্টোবর, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত অন্তর্বর্তীকালীন আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর অনুমোদন করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। পাশাপাশি শেয়ার প্রতি ১৫৪০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করেছে আগামী ০৯ জুন।

কোম্পানিটি জানায়, ৩১ অক্টোবর, ২০২৩ তারিখ পর্যন্ত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ টাকা ২৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৫০ টাকা ৯৯ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৭২ টাকা ৯২ পয়সায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *