বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

সিলকো ফার্মার ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজার তালিকাভুক্ত সিলকো ফার্মাসিটিক্যাল ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ইপিএস ছিল ৮১ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৩৫ পয়সা।

আগামী ১৩ জানুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *