বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

সি পার্লের এজিএম স্থগিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামী ২৮ ডিসেম্বর সকাল ১১টায় কোম্পানিটির ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এই এজিএম স্থগিত করা হয়। এ নিয়ে টানা দুইবার কোম্পানিটির এজিএম স্থগিত হলো।
এজিএমের নতুন সময় ও তারিখ পরবর্তীতে জানিয়ে দিবে বলে ডিএসই ওয়েবসাইটে জানিয়েছে কোম্পানিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *