বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতের হামলা, অভিযানে যৌথবাহিনী

রূপালী ব্যাংকের দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় একটি ডাকাত দল প্রবেশ করেছে বলে খবর পাওয়া গেছে। আটক ও জিম্মিদের উদ্ধারে ব্যাংকটি ঘেরাও করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ব্যাংকের ওই শাখায় ডাকাত দল প্রবেশ করেছে বলে জানা গেছে।
জানা গেছে, ব্যাংকের ভেতরে কর্মকর্তা–কর্মচারীসহ উপস্থিত সবাইকে ডাকাত দল জিম্মি করে রেখেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরের দিকে ব্যাংকের ভেতরে ডাকাত ঢুকেছে খবর পেয়ে লোকজন জড়ো হতে শুরু করে। এর মধ্যে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব এসে উপস্থিত হয়। ব্যাংকের গেটের ভেতর থেকে দরজা লাগিয়ে রাখা হয়েছে। ভেতরে গ্রাহক থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। ভেতর থেকে একটি গুলির আওয়াজও পাওয়া গেছে।
আরও জানান, ব্যাংকের এই শাখাটিকে চারদিক থেকে ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা এ ভেতর থেকে বেরিয়ে আসার জন্য মাইকিং করছেন।
ঘটনাটি নিশ্চিত করে, র্যাব-১০ এর মিডিয়া কর্মকর্তা তাপস বলেছেন, প্রায় ৩-৪টি র্যাব টিম সেখানে পৌঁছেছে। আমরা সেনাবাহিনী থেকেও সাহায্য চেয়েছি।
তিনি আরো বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি যে, কিছু ‘আর্মড’ ব্যক্তি দুপুরের খাবারের পর ব্যাংকটিতে প্রবেশ করে ব্যাংকের স্টাফদের জিম্মি করে নেয়। সন্দেহভাজন ডাকাতরা ভবনের কোলাপ্সিবল গেটও বন্ধ করে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *