বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

সুতা উৎপাদন বাড়াতে নতুন ইউনিট স্থাপন করবে এনভয় টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ সুতা উৎপাদন আরও বাড়াতে স্পিনিং প্রকল্প সম্প্রসারণ ইউনিট স্থাপনের বিষয়টি অনুমোদন করেছে। তাতে কোম্পানিটির বার্ষিক উৎপাদন ক্ষমতা চার হাজার ৫৫০ টনে উন্নীত হবে। এতে প্রায় ১০০ কোটি টাকার মতো ব্যয় হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

কোম্পানিটি জানায়, তুলা, পলিয়েস্টার, স্প্যানডেক্স কোর, স্পন সুতা উৎপাদনে স্পিনিং প্রকল্প সম্প্রসারণ ইউনিট স্থাপন করা হবে। এতে মোট ৯৭ লাখ ৩০ হাজার টাকা ব্যয় হবে। যার ৩০ শতাংশ কোম্পানিটির আয়ের ইক্যুইটি এবং বাকি ৭০ শতাংশ ব্যাংক থেকে ঋণ নেওয়ার মাধ্যমে অর্থায়ন করা হবে।

Investment opportunities

২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি শেষ হবে বলে আশা করছে এনভয় টেক্সটাইল।

কোম্পানিটি আরও জানায়, নতুন ইউনিট স্থাপনে ইউরোপীয় এবং জাপানি যন্ত্রপাতি ব্যবহার করা হবে। যাতে অত্যাধুনিক রিং স্পিনিং উৎপাদন সুবিধা থাকবে। উৎপাদিত সুতার প্রায় ৬০ শতাংশ নিজেদের ডেনিম উৎপাদনের জন্য এবং বাকি ৪০ শতাংশ ডিমড রপ্তানিতে ব্যবহার করা হবে।

আগামী সাড়ে চার বছরের মধ্যে প্রকল্পটি একটি পেব্যাক সময়সীমা অর্জন করবে বলে আশা করছে কোম্পানিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *