বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

সূচকের উঠা নামা দিয়ে চলছে লেনদেন

আজ সোমবার ১৯ মে, ২০২৫ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উঠা নামার মধ্যে দিয়ে লেনদেন চলছে। এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ২০ মিনিট পর্যন্ত ডিএসইতে ৯৪ কোটি ১৪ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৯৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ০৪৮ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৩.০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৭ পয়েন্টে।
ডিএসইতে ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৯ টির, কমেছে ১১৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪ টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ২ কোটি ৩৩ লাখ ৬০ হাজার ৮৫২ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *