বুধবার, অক্টোবর ৭, ২০২৬
আজকের সংবাদ

সূচকের উত্থানে চলছে ডিএসইর লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (৭ অক্টোবর) সূচকের উত্থানে লেনদেন চলছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বেলা ১১টা ৩০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ দশমিক ৫৩ পয়েন্ট বা ০.৬৭ শতাংশ বেড়ে ৫ হাজার ৪৬১ দশমিক ২০ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় ডিএসই-৩০ সূচক ১১ দশমিক ৫৩ পয়েন্ট বা ০.৫৫ শতাংশ বেড়ে ২ হাজার ৮৮ দশমিক ৫৬ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৮ দশমিক ৭১ পয়েন্ট বা ০.৮০ শতাংশ বেড়ে ১ হাজার ৮৩ দশমিক ৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ সময়ে ডিএসইতে মোট ২২৬ কোটি ২৭ লাখ টাকার লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া ৩২২টি প্রতিষ্ঠানের মধ্যে ২৬৮টির শেয়ারদর বেড়েছে এবং ৫৪টির কমেছে।

এ সময় পর্যন্ত মোট ৬ কোটি ৬০ লাখ ১৪ হাজার ১০৫টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব লেনদেন সম্পন্ন হয়েছে ৬৪ হাজার ৩৯৮টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *