বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
অর্থনীতি

সূচকের পতনে চলছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২০ এপ্রিল) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ০ দশমিক ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৬ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৪০ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭৪ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১০৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৭ টির, কমেছে ১৫১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৮ টি কোম্পানির শেয়ারদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *