রবিবার, আগস্ট ২, ২০২৬
আজকের সংবাদ

সূচকের পতনে চলছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। দিনের প্রথম ঘণ্টা থেকেই বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, বেলা ১১টা পর্যন্ত ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট কমে ৫,৩৫৬ পয়েন্টে অবস্থান করছে। একই সময়ে ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১,১৭৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ২,০৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ সময় পর্যন্ত ৩৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৮৫টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টির। টাকার অঙ্কে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৭২ কোটি ৪১ লাখ টাকা।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট কমে ১৫,১৩৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২০টির দাম বেড়েছে, ৪৮টির কমেছে এবং ১৯টির অপরিবর্তিত রয়েছে। এ সময়ে মোট লেনদেনের পরিমাণ ৫ কোটি ২৯ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *