সূচকের পতনে দেড় ঘন্টায় লেনদেন ৩৬৯ কোটি টাকা
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।
সোমবার (২০ জুলাই) ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টা বা বেলা ১১টা ৩২ মিনিট পর্যন্ত প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৪১ কমে ৫ হাজার ৮৩৯ পয়েন্টে অবস্থান করছে।
একই সময়ে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৪ দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৩ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ১০দশমিক ০২ পয়েন্ট হারিয়ে অবস্থান করছে ২ হাজার ২০০ পয়েন্টে
