সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
এক্সক্লুসিভ

সূচকের মিশ্র প্রতিক্রিয়া, দুই ঘণ্টায় লেনদেন ২৭০ কোটি টাকা

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন ২৭০ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৪ জুলাই) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১২ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৯ পয়েন্টে
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৪ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৭৪ পয়েন্ট কমে যথাক্রমে ১১০৭ ও ১৯০৫ পয়েন্টে অবস্থান করেছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৭০ কোটি ১ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৩টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮কোম্পানির শেয়ারদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *