সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় দুই ঘণ্টায় লেনদেন ৩৮৬ কোটি টাকা
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ৩৮৬ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছেে
সূত্র মতে, বুধবার (২৪ জুন) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ ১১টা ৫৬ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬০৭ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ৫১ পয়েন্ট কমে ১ হাজার ১৩৭ এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ০১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৭ পয়েন্টে অবস্থান করেছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩৮৬ কোটি ২০ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৯টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টি কোম্পানির শেয়ারদর
