বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

সূচক ঊর্ধ্বমুখী, দুই ঘণ্টায় লেনদেন ৩৩৫ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় টাকা অংকে লেনদেন হয়েছে ৩৩৫ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোবাবর (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টা ২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক৬ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৩০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৪ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ১ দশমিক ৬৯পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২০০ ও ২১৫২ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৩টি, কমেছে ১৩১টি এবং অপরিবর্তিত রয়েছে ১০১টি কোম্পানির শেয়ারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *