বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

সূচক ঊর্ধ্বমুখী, দুই ঘন্টায় ২৭০ শেয়ারের দরবৃদ্ধি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। সেই সঙ্গে প্রথম দুই ঘন্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৭০ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (৩ নভেম্বর) বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৪০ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৩৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস সূচক ১১ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৭ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৫৬ ও ১৯৩৩ পয়েন্টে।
এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ২১২ কোটি ৯৩ লাখ টাকা ৯০ হাজার টাকা।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৭০টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *