বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
আজকের সংবাদ

সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন কমে ৫০০ কোটি টাকার নিচে

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৩ কোম্পানির শেয়ারদর বেড়েছে। অন্যদিকে গত কার্যদিবসের তুলনায় লেনদেন কমে দাড়িয়েছেন ৪৬৭ কোটি টাকায়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ৩২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৪৭ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ১১৫২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ২০৭২ পয়েন্টে অবস্থান করেছে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৭ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৪৪ কোটি ৭৮ লাখ ৯৭ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩৩টি কোম্পানির, বিপরীতে ১০১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *