রবিবার, মে ৩১, ২০২৬
আজকের সংবাদ

সূচক ও লেনদেন দুটোই কমেছে

রবিবার (২৩ জুলাই) ডিএসইতে ৭৪৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২০০ কোটি ৮৩ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৯৪৭ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের প্রথম কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে কমেছে লেনদেনও।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৪২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৭২ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৪৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৯টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *