রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে সোনালী পেপার

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কোম্পানিটির ২৫ কোটি ৮৬ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড। কোম্পানিটির ২৫ কোটি ৪৪ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৩৬ লাখ ৪ হাজার টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি, প্রগতি লাইফ ইন্সুরেন্স পিএলসি, খান ব্রাদার্স, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, কে এন্ড কিউ বাংলাদেশ এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *