রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৪০ পয়সা বা ১০.০০ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ ল্যাম্পস পিএলসি। কোম্পানিটির শেয়ারদর ১৪ টাকা ৯০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এবি ব্যাংক পিএলসির শেয়ার দর বেড়েছে ৫০ পয়সা বা ৯.৬২ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে খুলনা পাওয়ার কোম্পানির ৯.৬২ শতাংশ, ন্যাশনাল ফীড মিল লিমিটেডের ৯.৫২ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৯.৪৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের ৯.০৯ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ৮.৮২ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ৮.৭০ শতাংশ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ৮.৩৩ শতাংশ বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *