শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
এক্সক্লুসিভ

সূচক ও লেনদেন বৃদ্ধি, ইতিবাচক প্রবণতায় শেয়ারবাজার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৪৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৩৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯০৯ পয়েন্টে।
আজ লেনদেন হওয়া ৩৯৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৯ টির, দর কমেছে ১১৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৭ টির।
সোমবার ডিএসইতে ৪৩১ কোটি ৩৩ হাজার টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭৪ কোটি ৯২ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৫৬ কোটি ৪১ লাখ টাকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *