সূচক বাড়লে ও লেনদেন বাড়েনি
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক বেড়েছে ১১ পয়েন্ট।বাড়লেও লেনদেন বাড়েনি । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৩০ ডিসেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১১ দশমিক ৬৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২১৬ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ১১৬৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ১৯৩৯ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩৭৩ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৭৪ কোটি ৩৬ লাখ ৬৮ হাজার টাকা।
সোমবার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪২টি কোম্পানির, বিপরীতে ১৮৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
