বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

ডিএসইতে দেড় ঘণ্টায় লেনদেন ১৫৯ কোটি টাকা

 সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ১৫৯ কোটি টাকার বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ০ দশমিক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯২ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৬৮ পয়েন্ট বেড়েছে এবং ‘ডিএস৩০’ সূচক ০ দশমিক ৬৭ পয়েন্ট কমেছে।
এসময় ডিএসইতে ১৫৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এ সময়েরে মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭২টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১টি কোম্পানির শেয়ারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *