বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

সেনা ইন্স্যুরেন্সের ১৫% নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেনা ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ২৯ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৩ টাকা ৪২ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ১৬ পয়সা। আগের বছরে ছিল ২২ টাকা ৪৩ পয়সা।
এছাড়া আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো করেছে ৭ টাকা ২৩ পয়সা, যা আগের বছরে ছিল ৫ টাকা ৮২ পয়সা।
ঘেষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ মার্চ সকাল সাড়ে ১১ টায় হাইব্রিড পদ্ধতিতে; সেনা গৌরব হল, এসকেএস টাওয়ার (নবম তলা), ৭ ভিআইপি রোড, মহাখালী, ঢাকা- ১২০৬ এবং ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থাৎ ওয়েব-লিংক: https://siplc.bdvirtualagm.com মাধ্যমে অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করেছে আগামী ২৭ ফেব্রুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *