শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
কোম্পানি সংবাদ

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটি আলোচ্য বছরের জন্য সাধারণ বিনিয়োগকরীদের ১৩ দশমিক ৫০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে।

বুধবার (৭ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ২ টাকা ৮৬ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২২ টাকা ৪৩ পয়সা। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগমী ৩ মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *