সেন্টাল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে।। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৯৮ পয়সা (রিস্টেটেড)।
৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫০ টাকা ১৭পয়সা। আগের বছর ছিল ৪৯টাকা ৯৬ পয়সা নেট অপারেটিং ক্যাশ ফ্লো ১টাকা ৫০ পয়সা ‘আগের বছর ছিল ২টাকা ২০ পয়সা
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৫ জুন বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ মে
