বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
বীমা

এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালকের ৭০ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের (এনসিসি) একজন উদ্যোক্তা পরিচালক ৭ মিলিয়ন শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। তিনি উপহার হিসেবে এসব শেয়ার হস্তান্তর করেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এনসিসি ব্যাংকের পরিচালক খায়রুল আলম চাকলাদার তার ছেলে মোরশেদুল আলম চাকলাদারকে (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) ৭০ লাখ শেয়ার উপহার দেন।

তারা ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে গিয়ে এই লেনদেন সম্পন্ন করেছে।

এর আগে ৩১ অক্টোবর শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন এনসিসি ব্যাংকের পরিচালক খায়রুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *