সেন্ট্রাল ফার্মার নো ডিভিডেন্ড ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ফার্মা লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ৫৭ পয়সা।
৩০ জুন, ২০২৩ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫ টাকা ৫৯ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।
