শনিবার, জুন ১৩, ২০২৬
কোম্পানি সংবাদ

সোনালী আঁশের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার তালিকাভুক্ত সোনালী আঁশ লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ডাইলুটেড আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫৯ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৪৫ পয়সা।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১০ টাকা ০১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮ টাকা ৭০ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২২ টাকা ৭৩ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *